উত্তরদিনাজপুর

যাত্রী বোঝাই টেকারের সাথে একটি ছোটা হাতি গাড়ির সংঘর্ষ, গুরুত্বর আহত ৬

একটি যাত্রী বোঝাই টেকারের সাথে একটি ছোটা হাতি গাড়ির সংঘর্ষের চাঞ্চল্য ছড়াল জাতীয় সড়কে।ঘটনাটি ঘটেছে সোমবার উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের রুপাহার এলকায় ৩৪ নম্বর জাতীয় সড়কে। ঘটনায় আহত ৬ জন ছত্রী। এই ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়ায়।

            জানা যায়, আজ রায়গঞ্জ থেকে ইটাহার গামী যাত্রী বোঝাই টেকারের সাথে ধাক্কা লাগে ছোটা হাতি গাড়ির। নিয়ন্ত্রন হারিয়ে টেকারটি জাতীয় সড়কের পাশে নয়নঞ্জলীতে পালটি খায়। স্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধার করে রায়গঞ্জ জেলা হাসপাতালে পাঠায়। এই ঘটনার জেরে বেশ কিছু সময় ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে। দাঁড়িয়ে পড়ে দুরপাল্লার গাড়ি। ঘটনার খবর পেয়ে ছুটে আসে রায়গঞ্জ থানার পুলিশ। পুলিশ ক্রেনের সাহায্যে ট্রেকারটিকে নয়নঞ্জলী থেকে উদ্ধার করে। পুলিশের হস্ত ক্ষেপে যান চলাচল স্বাভাবিক হয়।